শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান

গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 

করোনা মহামারীতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবার জন্য ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’কে একটি অক্সিজেন সিলিন্ডার ও ৯টি পালস অক্সিমিটার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ । সোমবার (২৬ জুলাই) বিকাল ৩ টায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টির হাতে তুলে দেন এসব চিকিৎসা উপকরণ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, সংগঠনের সদস্য শেখ বিপ্লব, তৌহিদুল আমিন তুহিন, পিলু ঘোষ, আব্দুর রাকিব, মিঠু ঘোষ, জহিরুল হক রবেল প্রমুখ। এবিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়কারী রন্টি চৌধুরী জানান করোনা ভাইরাসের প্রাদুভাবের এই মুহুর্তে পালস অক্সিমিটার যন্ত্রটি আমাদের গৌরীপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মানুষের সেবায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের আন্তরিক প্রচেষ্টায় এ মহৎ কাজটি বাস্তবায়ন হয়েছে। তিনি আরো জানান, সংগঠনের স্বেচ্ছাসেবকরা গৌরীপুর পৌর শহরে প্রতিদিন ৯টি পয়েন্টে এসব চিকিৎসা উপকরনের মাধ্যমে বিনামুল্যে মানুষকে সেবা দিয়ে যাবেন। উল্লেখ্য, এসো গৌরীপুর গড়ি সংগঠনটি এর আগে রোগীদের হাসপাতালে আনা-নেয়ার জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com