সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।
সরকার ঘোঘিত ঈদ পরবর্তী লকডাউনে রংপুর বিভাগের শুধুমাএ জেলা শহর গুলোতে সামান্যই লোক দেখানো কঠোরতা থাকলে ৮ টি জেলার কোন উপজেলাতেই নেই কোন কঠোরতা।
মানুষ ঘরে থাকার বিপরীতে খুলে বসেছে দোকানপাট। গণপরিবহন খোলা না থাকলেও আছে অটো,ভ্যান,রিকশা কিংবা টমটম,মাইক্রোবাস। অনায়াসে চলাচল করা যাচ্ছে এক জেলা থেকে অন্য জেলা।।
এমনকি স্বাস্থ্য বিধি মেনে চলা তো দুরেই থাক মাস্ক অবধি ব্যাবহার করে না প্রায় ৭০-৮০% মানুষ।
বাংলাদেশ বুলেটিন টুয়েন্টি ফোর এর রংপুর বিভাগের জেলা ও উপজেলা শাখার প্রতিনিধিদের সাথে কথা বলে জানতে পারি প্রশাসন থেকেও খুব একটা তৎপরতা করতে দেখা যাচ্ছে না।
চায়ের আড্ডায় জমজমাট থাকে গ্রামের লোকজন। চলেও আড্ডা বাজী গভীর রাত অবধি।
এমনি ঢিলেঢালা চলছে রংপুর বিভাগের লকডাওন পরিস্থিতি।
Leave a Reply