রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুর জেলাকে বি গ্রেডে উন্নীতকরণ ও ডাসার থানাকে উপজেলা ঘোষণা ।

মাদারীপুর জেলাকে বি গ্রেডে উন্নীতকরণ ও ডাসার থানাকে উপজেলা ঘোষণা ।


রকিবুজ্জামান, মাদারীপুর।


মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অন্তর্গত ডাসার একটি থানা ছিল। ২০১৩ সালে কালকিনি উপজেলায় ডাসার থানা প্রতিষ্ঠা করা হয়। আজ সোমবার(২৬ জুলাই)প্রশাসনিক পূনর্বিন্যাস সংকান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৭ তম সভায় নতুন উপজেলা ঘোষণা করা হয় ডাসার থানাকে এবং একই সাথে মাদারীপুর জেলাকে সি-গ্রেড থেকে বি-গ্রেডে উন্নীত করা হয়। ডাসার উপজেলা মোট ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হলো । এটি ঢাকা বিভাগের অধীন মাদারীপুর জেলার ৫ম উপজেলা। ডাসার উপজেলাটি মাদারীপুর জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।এর পূর্বে কালকিনি উপজেলা,দক্ষিণে বরিশালের আগৈলঝড়া এবং পশ্চিমে গোপালগঞ্জের কোটালিপাড়া অবস্থিত। ২০/১১/১৭ইং এক সভায় ডাসার থানাকে  উপজেলা করার কথা আলোচ্য বিষয় থাকলেও বিষয়টি পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে । আজ ডাসার বাসীর মনের ইচ্ছা পূর্ণ হলো।এ উপলক্ষে ডাসার বাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাথে সাথে সাবেক যোগাযোগ মন্ত্রী বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আবুল হোসেনের অক্লান্ত পরিশ্রম এবং মাদারীপুর ৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান মিয়ার নিরলস প্রচেষ্টার প্রতি সম্মান রেখে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এদিকে কালকিনির সর্বস্তরের জনগণ নতুন উপজেলা বাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান । এখন কালকিনি উপজেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী অন্যতম শিক্ষাঙ্গন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ জাতীয়করণ করার দাবী জানান তারা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com