রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠি শাবাব ফাউন্ডেশন’র ২৮তম মানবিক দাফন সম্পন্ন

ঝালকাঠি শাবাব ফাউন্ডেশন’র ২৮তম মানবিক দাফন সম্পন্ন


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি শাবাব ফাউন্ডেশন তাদের ২৮তম মানবিক দাফন সম্পন্ন করেছে। সোমবার সকালে তাঁরা মরহুমার দাফন সম্পন্ন করেন। ঝালকাঠি জেলার বিনয়কাঠি ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামের জাবেদ খানের স্ত্রী খাদিজা বেগম করোনা আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রবিবার রাত সারে ৯টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

খাদিজা বেগমের মৃত্যুর খবর পেয়ে মরহুমার গোসল, জানাজা ও দাফনের কাজে মুফতি জায়নুল আবেদিন ও মুফতি হানযালা নোমানীর নেতৃত্ত্বে ছুটে যায় নলছিটি শাবাব ফাউন্ডেশন’র ৪ জন মহিলা সদস্যসহ ১০ সদস্যের একটি মানবিক দল।এটি শাবাব ফাউন্ডেশন’র মহিলাদের ৩য় এবং শাবাব ফাউন্ডেশন’র ২৮ তম দাফন কাজ। মানবিক এই সংগঠনের একাধিক দায়িত্বশীল জানান করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে যে কেউ মৃত্যু বরন করলে বিনা খরচে তারা মৃতের দাফন কাফনের কাজ সম্পন্ন করবেন। এ জন্য মুফতি জায়নুল আবেদিন’র ০১৭৬১৫৯৫০২২ নম্বর অথবা মুফতি হানযালা নোমানি’র ০১৭৪৩৮৭৭৩২২ নম্বর মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com