শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে লকডাউন সফল করতে প্রশাসনের তৎপরতা

তানোরে লকডাউন সফল করতে প্রশাসনের তৎপরতা


সোহেল রানা- তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ


রাজশাহীর তানোরে লকডাউন সফল তথা মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে শক্ত অবস্থান নিয়ে মাঠে নেমেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের নেতৃত্বাধীন উপজেলা প্রশাসন। মন্ত্রী পরিষদ বিভাগ ঘোষিত লকডাউন বাস্তবায়নে গত ২৩ জুলাই শুক্রবার সকাল থেকে নিয়মিত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে ও বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি সঠিক ভাবে প্রতিপালনে মানুষকে জনসচেতন করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছেন সরকারী এই কর্মকর্তা। এদিকে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদায় ও জনগণকে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামূলক বার্তা পৌছানোসহ সতর্ক করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিভিন্ন যানবাহনের যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে মাস্ক, লিফলেট বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা মূলক ম্যাসেজ সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেয়া হচ্ছে।প্রচারণাকালে বলা হয়, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহনে ও রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাস্ক ব্যতিত পথে নামা, সব ধরণের লেনদেন বন্ধ রাখতে হবে। এ সময় স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে প্রচারণাকালে এভাবে তিনি জনগণকে সচেতন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com