শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ডে ভাটিয়ারী লেকে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে ভাটিয়ারী লেকে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

 সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি :

চট্রগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারী (বিএমএ) লেকে বড়শীতে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে আবুল কাসেম (৪৫) নামে একব্যক্তি মৃত্যুবরন করেছে। 
আজ (২৬ জুলাই)  সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার ভাটিয়ারী মিলিটারী একাডেমির (বিএমএ) এলাকায় সানসেট পয়েন্টের সামনে লেকে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পাওয়া মাত্র সেনাবাহিনীর একটি  ডুবুরী টিম ঘটনাস্থলে গিয়ে খুব দ্রুত সময়ে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।
সুত্রে জানা যায়, নিহত আবুল কাসেমের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি দীর্ঘদিন যাবত চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় ভাড়া বাসায় পরিবার বসবাস করতেন। মাছ শিকার করতে লেকে আবুল কাসেমসহ আরো ৩-৪ জন (বিএমএ) কর্তপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে লেকে বড়শী বসিয়ে মাছ ধরতে বসেছিলেন। হঠাৎ আবুল কাসেমের বড়শীতে বড় মাছ আটকা পড়ে। এসময় মাছে তার হাত থেকে বড়শী টেনে পানিতে নিয়ে গেলে কাসেম লেকের পানিতে ঝাঁপ দেয়। লেকটি গভীর হওয়ায় তিনি এক পর্যায়ে পানিতে ক্লান্ত হয়ে ডুবে যান। ঐ মুহুর্তে তার সাথে থাকা অন্যরা বিষয়টি বিএমএ কর্তৃপক্ষকে জানালে খবর পেয়ে সেনাবাহিনীর ডুবুরী দল প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর মৃতদেহটি উদ্ধার করেন।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ, ফৌজদারহাট ফায়ার সার্ভিস টিম, ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ উপস্থিত হন। এদিকে লেকের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ নুরনবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com