আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলপুরে স্বামীর নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে নুসরাত জাহান মিম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গ্রামের মৃত আদম আলী মেম্বারের ছোট ছেলে সবুজ আহামেদের (২৫) সাথে প্রায় দু’বছর আগে একই এলাকার গোদারিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার মেয়ে নুসরাত জাহান মিমের (২০) বিয়ে হয়।তাদের সংসারে রয়েছে এক কন্যা সন্তান। প্রায় ১০ দিন আগে নুসরাত জাহান মিম পিত্রালয়ে যেতে চাইলে তাকে স্বামী মারধর করে।পরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪শে জুলাই রোজ শনিবার রাত ১১টার দিকে মারা যান।ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Leave a Reply