বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্থলবন্দরে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না তাইজুলের

স্থলবন্দরে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না তাইজুলের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ঈদের আনন্দ কাটাতে কুড়িগ্রামের রাজারহাট থেকে ভূরুঙ্গামারীর  সোনাহাট স্থলবন্দর দেখতে আসে দুই বন্ধু তাইজুল ও সবুজ । কিন্তু  স্থলবন্দরে ঘুরা শেষে বাড়ি ফেরা হয়নি  তাইজুলের। বাড়ি ফিরেছে তাইজুল ইসলাম (২৫) নামের ঐ যুবকের লাশ। স্থানীয় সূত্রে জানাগেছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের মনজু মিয়ার পুত্র তাইজুল ইসলাম ও তার বন্ধু সবুজ ইসলাম মোটর সাইকেল যোগে রবিবার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দেখতে আসে। স্থলবন্দরে ঘোরাঘুরি করে বিকেলে  বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম সড়কেরজয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতি গ্রামের ঘন আমবাড়ী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তাইজুল ও সবুজ মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে পাঠায়।
 রোববার রাত দশটার দিকে  চিকিৎসাধীন অবস্থায় তাইজুল ইসলামের মৃত্যু হয়। ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com