মোঃ শাহাব উদ্দিন রিফাতআখাউড়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ছয় দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।
সোমবার সকালে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় দুই দেশের বাণিজ্য শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন ২০ জুলাই মঙ্গলবার থেকে ২৫ জুলাই রোববার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।
সোমবার সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, করোনা এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকলেও হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিয়ে সপ্তাহে (রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) এ তিন দিন সকাল ৮ থেকে বিকেল ৩টার মধ্যে পাসপোর্টধারীরা দেশে ফিরতে পারছেন
Leave a Reply