সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ হাসপাতালে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩ মৃত্যু,সর্বোচ্চ শনাক্ত ৩৭০

ময়মনসিংহ হাসপাতালে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩ মৃত্যু,সর্বোচ্চ শনাক্ত ৩৭০


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গ নিয়ে ১৪ জন।সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে জানান, করোনায় মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সুক্লা (৬১), আলি ফতেন্নেসা (৬৮), গফরগাঁওয়ের বকুলা (৮২), হালুয়াঘাটের মোহাম্মদ আলী (৬০), ত্রিশালের সাব্বির (৪২), মুক্তাগাছার লিয়াকত আলি (৬০), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াজুড়ির শাহজাহান (৫০) ও গাজীপুর শ্রীপুরের ফয়েজ বানু (৮০)।উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের ইসমাইল (৩৫), আব্দুস সিদ্দিক (৬৪), মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), নান্দাইলের রমেসা (৭৮), ফুলপুরের আব্দুল সেলিম (৫০), ভালুকার তাজুদ্দিন (৪৫), ত্রিশালের আঞ্জুমান (৭০), গফরগাঁওয়ের আব্দুস রাজ্জাক (৮০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পুর্বধলার আব্দুর রশিদ (৮৫), টাঙ্গাইল সদরের বিনয় কিশ পোদ্দার (৬২), মধুপুরের খলিল (৮৫), গাজীপুর শ্রীপুরের নুরুল ইসলাম (৬০)।তিনি আরও বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি ৮৪ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১২৬৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭০ জন করোনা শনাক্ত হন। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com