এ,এস,পলাশ,সদর প্রতিনিধি:
কোভিড-১৯ মহামারীতে মানুষের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রের স্থানটি পরিবর্তিত হয়েছে।
জামালপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,অদ্য ২৬ জুলাই ২০২১ ইং হইতে জামালপুর জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম মির্জা আজম অডিটরিয়াম, জামালপুর (জামালপুর পৌরসভা সংলগ্ন) পরিবর্তিত স্থানে প্রতিদিন সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত (শনিবার হইতে বৃহস্পতিবার পর্যন্ত- শুক্রবার ও অনান্য সরকারী ছুটির দিন ব্যতিত) নতুন পরিসরে শুরু হয়েছে।
এখন থেকে জামালপুর পৌরসভার পাশে অবস্থিত মির্জা আজম অডিটোরিয়ামে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিবর্তিত স্থানে কোভিড-১৯ টিকা কার্যক্রমের আওতাভুক্ত মানুষকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply