সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে লকডাউন অমান্য করায় ২৩ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

নওগাঁর মহাদেবপুরে লকডাউন অমান্য করায় ২৩ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ২৬ জুলাই ২০২১:


নওগাঁর মহাদেবপুরে বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের চতুর্থ দিন কড়াকড়ি ভাবে পালিত হয়েছে। 
এদিন সকাল থেকে উপজেলা সদরের বেশিরভাগ দোকানপাট, ভারি যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে কিছু রিক্সা, ভ্যান, অটোচার্জার, মোটর সাইকেল, মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়। কাঁচাবাজার ছাড়াও কিছু দোকানের সার্টার গেট অর্ধেক খোলা রেখে বেচাকেনা করতে দেখা যায়।
এদিকে লকডাউন কার্যকর করতে প্রশাসন ছিল তৎপর। উপজেলা প্রশাসন, ম্যজিস্ট্রেট, বিজিবি, থানা পুলিশ সারাদিন অভিযান পরিচালনা করেছেন। থানা পুলিশ উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড় ও চারমাথা বকের মোড়ে দুটি চেক পোষ্ট বসিয়েছে। অযথা বাইরে বের হওয়া মোটর সাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের সেসব চেকপোষ্টে পুলিশী জেরার মুখে পড়তে হয়েছে। 
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির নায়েক সুবেদার মাহবুব আলমের নেতৃত্বে পত্নীতলা ১৪ বিজিবির জওয়ানরা রোববার উপজেলার বিভিন্ন স্থানে টহল দিয়েছেন। তাদের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এসময় দোকান খোলার চেষ্টা, অযথা বাইরে বের হওয়া, মাস্ক ব্যবহার না করা প্রভৃতি উপায়ে লকডাউন অমান্য করায় ১৬টি মামলা দায়ের করেন। এসব মামলায় চার হাজার ৯৫৫ টাকা জরিমানা আদায় করেন।
এদিন রাত পর্যন্ত থানা পুলিশ অভিযান চালিয়ে সাতটি মোটর সাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এসব মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়। 
থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করেন এসআই জাহাঙ্গীর আলম, নূর ইসলাম, শামীনুর রহমান, আব্দুল খালেক, সাইফুল ইসলাম, এমদাদ, রায়হান আলম ও এসআই জয় দাস প্রমুখ। 
অফিস পাড়ায় অধিকাংশ অফিস খোলা রয়েছে। মাঝে মাঝে সেনাবাহিনীর বহর দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com