সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ আটক ৩

নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ আটক ৩


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ ২৬ জুলাই ২০২১:


নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ তিনজনকে আটক করেছে। 
সোমবার ২৬ জুলাই দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়। 
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রোববার ২৫ জুলাই বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই এমদাদ হোসেন, সাইফুল ইসলাম ও এএসআই আব্দুল জব্বার অভিযান চালিয়ে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর মোড় এলাকা থেকে একটি অটোচার্জারে রাখা ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন ও চার্জারের যাত্রী সবুজ হোসেন বাবু (২৮) নামে একজনকে আটক করেন। বাবু উপজেলা কমপ্লেক্সের ২ নং গেট সংলগ্ন আত্রাই নদীর বাঁধের বস্তির শামসুল আলমের ছেলে।
এদিন বিকেল ৫টায় এসআই আবু রায়হান, এএসআই শামীম রেজা, এএসআই মনিরুজ্জামান, এএসআই ইউসুফ অভিযান চালিয়ে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর গ্রাম থেকে ৪৯ গ্রাম গাঁজাসহ মাহবুবুল আলম বাবু (২৫) নামে এক যুবককে আটক করেন। তিনি ওই গ্রামের ইনছের আলীর ছেলে।
এছাড়া সন্ধ্যা ৬টায় এসআই জয় দাস, এএসআই মনিরুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার সফাপুর পাহানপাড়া থেকে ১০ লিটার বাংলা চোলাই মদসহ মিনু পাহানী (৪০) নামে এক নারীকে আটক করেছেন। তিনি ওই গ্রামের বিমল পাহানের স্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com