সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাব মহাপরিচালক কক্সবাজারে

পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাব মহাপরিচালক কক্সবাজারে

ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার :


দুইদিনের সফরে কক্সবাজার এসেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. বেনজীর আহমেদ ও  র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ।রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে পৃথক হেলিকপ্টার যোগে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তবে তারা একসাথেই কক্সবাজারে সবকিছু করবেন।এ সময় তাদেরকে স্বাগত জানান কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। কক্সবাজার জেলা পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, দুই দিনের সফরে পুলিশের আইজিপি ও র‌্যাব ডিজি কক্সবাজার এসেছেন। এসেই শহরের হোটেল মোটেল জোন রোড়ের জেলা অফিসার্স মেসে স্বাস্থ্য বিধি মেনে দুপুর ১২ টায় তাঁরা দুজনেই কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিট প্রধানের সাথে মতবিনিময় করেছেন।  বেলা দুটোয় মধ্যহ্নভোজ শেষ করে তাঁরা বিশ্রামে গেছেন। এরপর রাত আটটায় তাঁরা আবারো কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন। সোমবার সকাল ১০ টায় আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ও জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে আবারো মিলিত হবেন আইজিপি ও ডিজি। এরপর মধ্যহ্নভোজ শেষে তাঁরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরে ২৭ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে কক্সবজার ত্যাগ করবেন। কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন,  র‌্যাব ডিজি ও পুলিশের মহাপরিচালক কক্সবাজারে সার্বক্ষনিক একসাথে থাকবেন। দুইদিনে তারা পুলিশ, র‌্যাব ও সরকারি বিভিন্ন সংস্থার সাথে একাধিক বৈঠকে মিলিত হবেন।র

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com