সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পেকুয়ায় ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর বিষপানে আত্মহত্যা

পেকুয়ায় ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর বিষপানে আত্মহত্যা

ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার :


পেকুয়ায় বিষপানে তাবাচ্ছুম জান্নাত (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার ভোররাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পেকুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। তাবাচ্ছুম ওই গ্রামের আইয়ুব আলীর কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী।স্থানীয় লোকজন জানায়, তাবাচ্ছুমের সাথে তার বন্ধু আবুল কাশেম নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে মা-বাবা ঘরে না থাকার সুযোগে তার প্রেমিকের সাথে দেখা করতে যায়। এসময় কাশেমের সাথে তার দুই বন্ধু ছিল। তাদের কয়েকজন প্রতিবেশী দেখে ফেলে। পরে প্রতিবেশীরা তাবাচ্ছুমকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এতে সে অপমানবোধ করে। শনিবার ভোর রাতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।তাবাচ্ছমের বাবা আইয়ুব আলী বলেন, আমরা ঘরে না থাকার সুযোগে চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া গ্রামের আবুল কাশেম ও তার দুই বন্ধসহ আমার মেয়েকে বাড়ি থেকে ফুসলিয়ে তুলে নিয়ে পার্শ¦বর্তী মৎস্য ঘেরের টংঘরে নিয়ে ধর্ষণ করেছে। পরে তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় সে অপমানবোধ করায় বিষপানে আত্মহত্যা করেছেন।    পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, পুলিশ মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন। প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com