আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে দোকান থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার ও চোরকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
জানা যায়,গত ১৭ জুলাই রাতে উপজেলার পার আমলাগাছী এলাকার ঢোলভাঙ্গা বাজারে মা বাবার দোয়া নামক টেলিকম দোকান হতে মোবাইল চুরি হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানায় মামলা হয়,যার নং নং-২২, অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়ারুল হক ২৪ জুলাই তথ্য প্রযুক্তির সহায়তায় মূল চোর পার আমলাগাছী গ্রামের মোজাম্মেল হকের ছেলে ফরিদ মিয়া(২৮) কে সনাক্ত পূর্বক ২৫ জুলাই রাত ১টা ১৫ মিনিটে গ্রেফতার করে উক্ত চোরের কাছে হেফাজত থাকা ৮টি মোবাইল সমূহ উদ্ধার করে চোরকে গ্রেফতার করেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply