সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহরে এবারো গরুর মাংসে লেখা আল্লাহর নাম

চাটমোহরে এবারো গরুর মাংসে লেখা আল্লাহর নাম


ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

 পাবনার চাটমোহরে গরুর মাংসের টুকরায় অলৌকিকভাবে ‘আল্লাহ্’ লেখা ভেসে উঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর উত্তরপাড়া গ্রামে তাইজুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে গরুর মাংস রান্না করার সময় এ ঘটনা ঘটে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ মাংসের টুকরাটি দেখতে ভিড় জমান ওই বাড়িতে।

শনিবার বিকালে সরেজমিন গিয়ে জানা যায়, তাইজুল ইসলাম প্রতিবারের মতো এবারও সমাজভুক্ত হয়ে কোরবানি দিয়েছিলেন। সমাজ থেকে পাওয়া গরুর মাংস শনিবার দুপুরে রান্না করতে যান তাইজুলের স্ত্রী নার্গিস খাতুন। মাংস রান্না করার সময় ওই টুকরাটি ভেসে ওঠে।
পরে মাংস টুকরা তোলার পর দেখা যায় আরবি হরফে লেখা রয়েছে, ‘আল্লাহ্’। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় প্রবীণ মুসল্লিদের দেখালে তারাও ‘আল্লাহ্’ লেখাটি নিশ্চিত করেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ‘আল্লাহ’ লেখা মাংসের টুকরাটি একনজর দেখতে ভিড় জমান। ‘আল্লাহ’ লেখা মাংসের টুকরাটি তারা বাড়িতে সংরক্ষণ করেন।
নিজের খুশির কথা ব্যক্ত করে নার্গিস খাতুন নামের ওই নারী সাংবাদিকদের জানান, মসলা দিয়ে মাখিয়ে মাংস যখন রান্না করতে যাই, তখন বারে বারে ওপরে উঠে আসছিল টুকরাটি। কোনোমতেই ডোবানো যাচ্ছিল না। পরে মাংস রান্না শেষে যখন পাত্রে রাখি তখন থালা থেকে একাই ওই টুকরোটি নিচে পড়ে যায়। তারপর ‘আল্লাহ্’ লেখা দেখা যায়। এমন ঘটনা আগে মানুষের মুখে শুনেছি। কিন্তু এমন দৃশ্য কখনো নিজে চোখে দেখিনি। মাংসের টুকরাটি সংরক্ষণ করবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com