মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ৯ বছর পর নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটি ঘোষনা করা হয়। ২৫ জুলাই (রোববার) সন্ধায় নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি আগামী এক মাসের মধ্য এ কমিটিকে একটি পুর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে এস, এম, মারুফ হোসাইনকে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সজিব মুসল্লীকে সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসাবে থান্দার মনিরুজ্জামান সোহাগ, পাপন হাজরা ও আশিকুর রহমান সিয়ামের নাম ঘোষনা করা হয় এবং ফাহিম ফয়সাল সৌরভ, শিমুল খান, নয়ন মিনা, মোঃ ইমরান হোসেন, রনো মোল্যা ও সাইফুল্লাহ ফয়সাল রিমুকে সহ-সভাপতি করে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাজমুস সাদাত মোল্যা, শেখ শাহিন, রফিকুল ইসলাম রাজু ও মোঃ অমিত হাসানের নাম ঘোষিত হয়।
অপরদিকে পৌর ছাত্রলীগের সভাপতি হিসাবে আব্দুল্লাহ আল মামুন রোহান, সাধারন সম্পাদক নাইমুর রহমান আরমান ও সাংগঠনিক সম্পাদক পদে গোলাম রাব্বী ভুঁইয়ার নাম ঘোষনায় আসে এবং তন্ময় শীলকে সহ-সভাপতি করে নয়ন বিশ্বাস ও শেখ রাসেলকে যুগ্ম সাধারন সম্পাদক করা হয়।
Leave a Reply