আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
সরকারঘোষিত কঠোর লকডাউনের আদেশ অমান্য করে নেত্রকোনা থেকে জরুরি সংবাদপত্র বাহী একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ময়মনসিংহ চেকপোস্টে আটক করা হয়েছে।গাড়িটিতে ১৬ জন যাত্রী ছিলেন,যার প্রায় সবাই চাকুরীজীবী।রোববার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগোদাম ব্রিজ মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন চেকপোস্টে বাসটি আটকানো হয়।এ সময় বাসে থাকা ১৬ জনের অনেককে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছবি তুলতে চাইলে বাধা দেন বেশ কয়েকজন। পরে পরিচয় জানতে চাইলে বেশ কয়েকজন তা জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে বাসের যাত্রীরা নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা খন্দকার আমিরুল হুদা বলেন, ‘চাকরির প্রয়োজনেই ঢাকা যাচ্ছি।রাজশাহীর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন নিয়ামুল কবির। তিনি বলেন, ‘চাকরি বাঁচাতেই কঠোর বিধিনিষেধের মধ্যে বাড়ি থেকে বের হয়েছি।বাসের চালক রাজু মিয়া বলেন, সকালে পত্রিকা নিয়ে ঢাকা থেকে নেত্রকোনায় এসেছি। যাওয়ার সময় সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে তারা কোনো সমস্যা হবে না বলে বাসে ওঠেন। এখন তো আমাকেই জেল-জরিমানা করা হবে।তিনি জানান,যাত্রীদের ১১ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৬ জন।এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানা ও কঠোর বিধিনিষেধ অমান্য করে গাড়ি চালানোর জন্য চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক,এ ঘটনায় তার ফেসবুক আইডিতে চরম হতাশা ব্যক্ত করেন।
Leave a Reply