মোঃ মনিরুজ্জামান প্রত্যাশা তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
চলমান পরিস্থিতিতে করণায় আক্রান্ত রোগীদের জরুরী প্রয়োজনে অক্সিজেন সেবা পৌঁছে দিতে তেঁতুলিয়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ শে জুলাই) দুপুরে উপজেলায় করোনা প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন পৃষ্ঠপোষকতা এবং উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাতটি ইউনিয়নের মাঝে অক্সিজেন সিলিন্ডার ও পার্সেল অক্সিমিটার বিতরণ করেন। অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মাহবুব রহমান উপজেলা নির্বাহি অফিসার জনাব সমীর চন্দ্র সাহা এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আবুল কাশেমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। করোনা রোগীদের অক্সিজেন গুরুত্বপূর্ণ একটি উপাদান। সময়মতো অক্সিজেন একজন রোগীর যেমন জীবন বাঁচাতে পারে। আবার অক্সিজেনের অভাবে একজন রোগীর জীবনহানি ও ঘটাতে পারে। সেজন্য প্রতিটি ইউনিয়নে প্রান্তিক পর্যায়ে অক্সিজেন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদ তত্ত্বাবধানে সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে এরূপ স্থান হিসেবে কমিউনিটি ক্লিনিক ও ফার্মেসিতে অক্সিজেন সিলিন্ডার সহ রাখা হয়েছে।
Leave a Reply