সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে আলী ইউসুফ টিমকে এম্বুলেন্স ও অফিস দিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ময়মনসিংহে আলী ইউসুফ টিমকে এম্বুলেন্স ও অফিস দিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


করোনায় আক্রান্ত রোগীদের সেবায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সৌজন্যে টিম আলী ইউসুফ পেল একটি এম্বুলেন্স, ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী এবং স্বেচ্ছাসেবকদের কাজ করার জন্য একটি অফিস।টিম প্রধান আলী ইউসূফ বলেন,২৫ জুলাই রবিবার দুপুরে বিশেষ একটি কাজে আমি তখন সিকে ঘোষ রোড এলাকায় ছিলাম। তখনই আমার কাছে একটি ফোন আসে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী দ্রুত তার সাথে আমাকে দেখা করতে বলেছেন।আমাকে দেখেই গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি আমার ও আমার টিমের প্রসংশা করে বলেন,আমি আপনাদের টিম সম্পর্কে সব কিছু জানি এবং এ ধরনের একটি স্বেচ্ছাসেবী টিমকে আমি খুঁজছিলাম।তাঁর বাসভবনে বসে খুব আন্তরিকভাবে তিনি আমাদের কাছে জানতে চান করোনা রোগির সেবা এবং লাশ দাফন ও সৎকার কাজের সংকট গুলো।তিনি সব সমস্যা এবং সংকট শুনে তাৎক্ষণিকভাবে একটি এম্বুলেন্স, ৫০ হাজার টাকার সুরক্ষা সামগ্রী এবং স্বেচ্ছাসেবকদের ব্যবহার করার জন্য একটি অফিস কক্ষের ব্যবস্থা করে দেন।প্রতিমন্ত্রী খুব আবেগ তাড়িত হয়ে স্বেচ্ছাসেবকদের বলেন,করোনার এ মহামারীতে সংগ্রাম করে, নিজের জীবন তুচ্ছ করে যেসব স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করছে আমি তাদের কর্মের প্রতি শ্রদ্ধাশীল।স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে বাঁচাতে হবে। আমি সব সময় সেচ্ছাসেবকদের পাশে আছি।যে কোন প্রয়োজনে যে কোন সংকটে করোনা রোগির সেবা দিতে স্বেচ্ছাসেবকদের পাশে থাকবেন বলে তিনি জানান।করোনা রোগির সেবা আগামীকাল থেকে ময়মনসিংহ নগরে ঘুরে বেড়াবে একটি ফ্রি এম্বুলেন্স।টিম প্রধান এ এম্বুলেন্স দিয়ে ফ্রী সেবা পেতে ০১৬১০৫৪৫৫১৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com