সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জীবননগরে আম গাছে যুবকের লাশ

জীবননগরে আম গাছে যুবকের লাশ

মুতাছিন বিল্লাহ,জীবননগর অফিসঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আম গাছে গলায় ফাঁস দিয়ে আলী রাজ(১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

সে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের উত্তর পাড়ার মোশারফ হোসেনের ছেলে।

রবিবার(২৫জুলাই)বেলা ১১টার সময় উপজেলার কয়া গ্রামের বাগান মাঠের কতুবউদ্দীনের আম বাগন থেকে তার পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করেন। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার(২৪জুলাই) রাত সাড়ে সাতটার  দিকে পারিবারিক দ্বন্দ্বের কারণে অভিমান করে রাতেই বাড়ির বাইরে চলে যায়। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি সকালে  স্থানীয় কৃষকরা মাঠে গেলে কুতুবউদ্দিনের আম বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেন।
ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন, এবং সমস্থ প্রকার আলামত সংগ্রহ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।তবে সন্দেহ দূর করার জন্য আমরা লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছি। লাশের ময়নাতদন্তের রির্পোট হাতে পেলেই  নিশ্চত হওয়া যাবে কিভাবে মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান এ ঘটনায়  থানায় অপমৃত্যুর মামলা  হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com