রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ টহল অনুষ্ঠিত।

যশোরে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ টহল অনুষ্ঠিত।


মোঃসাজ্জাদুল ইসলাম মনিরামপুর, যশোর,  প্রতিনিধিঃ 

করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে বাংলাদেশ পুলিশ।করোনার সেই প্রথমধাপ থেকেই সংক্রমণ হতে দেশ ও দেশের জনগণকে সুরক্ষিত রাখতে প্রথম সারির সম্মুখযোদ্ধা হিসাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দিন-রাত কাজ যাচ্ছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য।সারা দেশের ন্যায় যশোর জেলাতেও জলছে ঈদ পরবর্তী সরকার ঘোষিত কঠোর লকডাউন।যশোর জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে সংক্রমণের প্রথম দিন থেকেই জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। 
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫/০৭/২০২১খ্রিঃ সকাল ১০.০০ঘটিকায় যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়ের নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে  লকডাউন কার্যকর ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সদর সহ জেলার প্রতিটি থানা এলাকায় টহল পরিচালনা করে।
টহলের শুরুতেই সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যশোরে করোনা সংক্রমণের হার আগের থেকে অনেকটাই কমে গেছে এবং আমরা আশা করি সরকার ঘোষিত লকডাউন যদি সকলে মেনে চলেন তবে সংক্রমণের হার কিছু দিনের মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা(ডিএসবি), যশোর বলেন, জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সংক্রমণ ঠেকাতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, শহর থেকে গ্রাম পর্যন্ত সচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের প্রতিটি বিট অফিসাগণের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।একই সাথে নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com