শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

গৌরীপুরে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
রেজিস্ট্রেশন জটিলতা ও স্মার্ট মোবাইল ফোন পরিচালনায় দক্ষতা না থাকায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অধিকাংশ মানুষের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহনে অনিহা দেখা দিয়েছে। তাই মানুষকে করোনা প্রতিরোধে টিকা গ্রহনে উদ্বুদ্ধ করতে করতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের দিক নির্দেশনায় রবিবার (২৫ জুলাই) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম।

স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির নেতা তানজীর আহমেদ রাজীবের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়নে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি। 

এতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ, হুমায়ুন আহমেদ, অলি আহমেদ, সোহানুর রহমান সোহান, মিজানুর রহমান আশিক, শরিফ আহমেদ লাবিব, মেহেদী হাসান সাগর প্রমুখ।

এ কর্মসূচীর সমন্বয়ক ইমতিয়াজ সুলতান জনি জানান, প্রথম ৩ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামুল্যে মানুষকে এ সেবা দেয়া হবে। পরবর্তীতে নুরুল আমিন খান সড়ক এলাকায় বন্ধন লাইব্রেরীতে এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি বলেন, প্রথমদিন স্থানীয় ২শ মানুষকে করোনা ভ্যাকসিনের বিনামুল্যে রেজিস্ট্রেশন করা হয়েছে। করোনা টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র দিক নির্দেশনায় বিনামুল্যে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com