সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ৫১৫ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছেন ঢাকা যাত্রাবাড়ী র্যাব-১০ । আজ রবিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর তিন রাস্তার মোড় জনৈক জহিরুল ইসলাম এর বোতল ফ্যাক্টরী সামনে হতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন-ঢাকা জেলার ধামরাইল উপজেলার বোকাকই গ্রামের মৃত-টিনু সওদাগর এর ছেলে আনোয়ার হোসেন(৪২) একই এলাকার আফজাল হোসেনের ছেলে লিটন মিয়া (২৭)।
সূত্রে জানা যায়, মাদক কারবারিরা হেরোইন বহন করার সময় গোপন সংবাদের ভিত্তি ঢাকা যাত্রাবাড়ী র্যাব-১০ (পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন) মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন।
এসময় তাদের দেহ তল্লাশী করে ৫১৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ ২ জন আটক করে সিংগাইর থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করার প্রস্তুতি চলছে ।
Leave a Reply