মহি উদ্দিন আরিফধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় লকডাউন চলাকালে স্বাস্থ্য বিধি না ছয় পথচারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ছয় পথচারীকে চারটি মামলায় ২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।’
Leave a Reply