আরিফুর রহমান মিসুক, গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি:
গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধার স্বাক্ষরিত ওই কমিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্যাডে লিখিতভাবে ঘোষণা দেয়া হয় ।
কমিটিতে সভাপতি করা হয় মোহাম্মদ নুর আলম ( নুরাল মেম্বার)ও সাধারণ সম্পাদক করা হয় মোহাম্মদ জুয়েল রানা শেখ কে।
এছাড়া ১১ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধা বলেন, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হল।
Leave a Reply