শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা


নোয়াখালী প্রতিনিধি:


দক্ষিণ আফ্রিকায় বোরহান উদ্দিন মানিক নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

শনিবার  দুপুরে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ইরমেলোর পার্শ্ববর্তী শহর আমাসপোর্ট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। 
নিহত বোরহান উদ্দিন মানিক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে । তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান। 

আমাসপোর্ট এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক রাজিব ভুইয়া জানান, দুপুর ২টার দিকে প্রচণ্ড শীতের তীব্রতায় মানিক দোকানের সামনে রোদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত মানিককে ছুরি দিয়ে জিম্মি করে দোকানে ঢোকে। ডাকাতি করার সময় মানিককে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে করে তারা। অন্য বাংলাদেশিরা খবর পেয়ে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গকে পুলিশ আটক করেছে।
তিনি আরও বলেন, মানিক কয়েক মাস ধরে দেশে যাওয়ার জন্য দোকান বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তিনি দোকান বিক্রি করতে পারেননি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোহাম্মদ ইসমাইল বলেন, মানিকের মৃত্যুর খবর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাড়িতে পৌঁছালে বোরহানের বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলে-মেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com