সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১।

হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি :


চট্রগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ মো. আবুল হাশেম প্রকাশ রমজান(৩৫) নামে সংঘবদ্ধ এক ডাকাতদলের সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুরুতের দোকান এলাকা থেকে তাকে আটক করা হয়।

রমজান ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন প্রকাশ দেলা মিয়ার পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুরুতের দোকান এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাতের ডাকাতির প্রস্তুতি নেওয়ার সংবাদ গোপনে অবহিত হয়ে থানা পুুলিশের একটি দল উপ-পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান চালান।
এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকাত দলের পিছনে তাড়া করে ডাকাত রমজানকে আটক করলেও অন্যন্যারা পালিয়ে যায়।
পুলিশ আটককৃত ডাকাতের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি সচল দোনলা কাটা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামীরা ঘটনাস্থলে অস্ত্র-শস্ত্র সহ ডাকাতির করার উদ্দেশ্যে সমবেত হওয়ায় গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে থানার আরো একটি মামলা রেকর্ড করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com