মোঃ সজীব হাসান,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী করোনার প্রভাব বৃদ্ধির ফলে গত ২৩ জুন থেকে সারাদেশে চলছে কঠোর লকডাউন। চলমান এই লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ওএমএস এর বিশেষ কার্যক্রমে প্রতি কেজি চাল বিক্রয় হচ্ছে ৩০ দরে এবং প্রতি কেজি আটা ১৮ টাকা দরে।এর ধারাবাহিকতায় রবিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় সান্তাহার পৌর এলাকায় ওএমএস চারটি ডিলার পয়েন্ট উদ্বোধন করেন আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমীন এবং সান্তাহার পৌর মেয়র তোফাজ্জ্বল হোসেন ভুট্টু।এ সময় উপস্থিত ছিলেন- আদমদিঘী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে.এম. গোলাম রব্বানী, সান্তাহার পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর বাদশা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম সহ আরও অনেকে।পৌর মেয়র জনাব তোফাজ্জ্বল হোসেন জানান, সান্তাহার পৌর এলাকার নিম্ন আয়ের মানুষ সান্তাহার চারটি ডিলার পয়েন্ট থেকে মাথাপিছু ৫ কেজি হারে চাল অথবা আটা সংগ্রহ করতে পারবেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে.এম . গোলাম রব্বানীর জানান, প্রতিটি ডিলার পয়েন্ট এর জন্য দৈনিক ১.৫ টন চাল ও ১ টন আটা বরাদ্দ করা হয়েছে এবং উপযুক্ত ক্রেতাগণ শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকল ৫টার মধ্য চাল ও আটা ক্রয় করতে পারবেন।
Leave a Reply