বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় শনিবার ৪ মামলায় সাড়ে চার হাজার টাকা এবং রবিবার বিকাল পর্যন্ত ৬ মামলায় দশ হাজার চারশত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।
২৪ জুলাই শনিবার সকাল থেকে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে দেখা গেছে উপজেলা প্রশাসনকে। উপজেলার সড়কে ও হাটবাজারে জনসাধারণের অবাধ চলাফেরা রোধে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা দেখা গেছে। তাছাড়াও ফুলবাড়ী শেখ হাসিনা ধরলা সেতুতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও হাটবাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ৪ মামলায় সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
২৫ জুলাই রবিবার সকাল থেকে ফুলবাড়ী থানা পুলিশ সদস্যদের উপজেলার বিভিন্ন সড়ক ও হাটবাজারে বাজারে টহল ও সেতুতে চেকপোস্ট বসিয়ে পথচারীদের জিজ্ঞেসাবাদ করতে দেখা গেছে। দুপুরে লকডাউন কার্যকরে অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস। অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় এবং মাস্ক না পড়ায় ৬ মামলায় ১০ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন।
লকডাউন কার্যকরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আমরা অভিযান পরিচালনার পাশাপাশি সকল সরকার ঘোষিত বিধিনিষেধ ও যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণাও চালাচ্ছি। সরকারি বিধিনিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাছাড়াও চলমান পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
Leave a Reply