সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড়াইগ্রামে খোলা বাজারে সরকারী মূল্যে চাল-আটা বিক্রি শুরু।

বড়াইগ্রামে খোলা বাজারে সরকারী মূল্যে চাল-আটা বিক্রি শুরু।

সুরুজ আলী,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার ৭টি পয়েন্টে রবিবার থেকে শুরু হয়েছে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর চাল ও আটা বিক্রি। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকারী মূল্য চাল প্রতি কেজি ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন পৃথক পৃথক ডিলার পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকআফরোজা পারভিন, উপ-খাদ্য পরিদর্শকনাইম ইকবাল, সহকারী উপ-খাদ্য পরিদর্শক আসমিনা খানম, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন, মোহিত কুমার সরকার, ডিলার জাহিদুল ইসলাম শাহীন প্রমুখ। প্রতিদিন ১.৫ মে.টন চাল ও ১ মে.টন আটা বড়াইগ্রাম পৌরসভার ৩টি ও বনপাড়া পৌরসভার ৪টি ওএমএস পয়েন্টে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি করে মোট ১০ কেজি চাল ও আটা ক্রয় করতে পারবে। এ কর্মসূচি চলবে শুক্রবার ব্যতিত ৭ আগস্ট পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com