সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মির্জাগঞ্জে ‘লকডাউনে’ বিয়ে, বর-কনের পরিবারকে ৭ হাজার টাকা জরিমানা

মির্জাগঞ্জে ‘লকডাউনে’ বিয়ে, বর-কনের পরিবারকে ৭ হাজার টাকা জরিমানা


আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাস রোধে ঘোষিত ‘লকডাউন’ উপেক্ষা করে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।  গ্রামের বাদল তালুকদারের ছেলের মেয়ের অনুষ্ঠান আয়োজন করেন । খবর পেয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ রায়হানুজ্জামান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় মেয়ের মা শিউলী বেগম কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বরের বাবা উত্তর সুবিদখালী গ্রামের হাবিবুর রহমান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ রায়হানুজ্জামান বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এদিকে সরকারি কঠোর বিধি-নিষেধের তোয়াক্কা না করে তারা বিয়ের আয়োজন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ে বন্ধ করি। সেই সঙ্গে ওই এলাকার লোকজনকে সতর্ক করি, ভবিষ্যতে যেন আর সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিয়ে, জন্মদিনসহ অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা না হয়।
 অন্যদিকে বিধিনিষেধ অমান্য করায় একইদিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস ৪ জনের বিরুদ্ধে মামলাসহ ভ্রাম্যমান আদালতে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com