সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় ইটভাঙ্গা মেশিন পাল্টি খেয়ে চালকের মৃত্যু ; আহত-৪

পাইকগাছায় ইটভাঙ্গা মেশিন পাল্টি খেয়ে চালকের মৃত্যু ; আহত-৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

 খুলনার পাইকগাছায় ইটভাঙ্গা মেশিনে চাপা পড়ে চালক নিহত ও ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা ও আশাশুনি উপজেলার সংযোগ সেতুর দক্ষিণপাশে বড়দল নামক স্থানে।  উপজেলার চেঁচুয়া গ্রামের আহত মুজিবর মিস্ত্রী (৫০) জানান, রোববার সকাল সাড়ে সাতটার দিকে ইট ভাঙ্গার জন্য ৫জন শ্রমিক সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বড়দল ব্রীজ থেকে নিচে নামার সময় ইট ভাঙ্গা মেশিনটি উল্টে পড়লে চালক মিজানুর রহমান মিস্ত্রী (৪০) মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। সে উপজেলার চেঁচুয়া গ্রামের মৃত বছির মিস্ত্রীর ছেলে। পাইকগাছা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত্যু হয়। এ সময় ছফর গাজীর ছেলে মোশারাফ গাজী (৪০), মৃত মোহাম্মদ গাজীর ছেলে আয়জুদ্দীন (৪০), সামছুর মিস্ত্রীর ছেলে মিজানুর (৩৩), ফজলু মিস্ত্রীর ছেলে হাসান (২৩) আহত হয়। আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  দুপুরে মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com