সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

ঝালকাঠিতে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি: 

করোনা সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলছে। এ সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ নেতা। ঝালকাঠির শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছেন আলোচিত যুবলীগ নেতা মো. ছবির হোসেন। রবিবার দুপুরে শহরের পূর্বচাঁদকাঠি বাজার এলাকায় ছিন্নমূল,সুবিধাবঞ্চিত,দিনমজুর অসহায় দরিদ্র শতাধিক মানুষের হাতে খাবার তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। খবার বিতরণকালে যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জননেতা আমির হোসেন আমুর নির্দেশনায় তার পক্ষ থেকে আমি এই কার্যক্রম শুরু করেছি। যতদিন লকডাউন থাকবে ততদিন আমার এ কর্মসূচিও অব্যাহত থাকবে। প্রসংগত, করোনাকালিন সময়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান এবং করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে যুবলীগ নেতা ছবির হোসেন মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com