সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম রেজাউল করিম জুয়েল (১৭)। সে রংপুর কলেক্টরেট স্কুলের দশম শ্রেণির ছাত্র।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষী মোড় নামক এলাকায় এই দু্র্ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, নাগেশ্বরী উপজেলা কেদার ইউনিয়নের বাহের কেদার তাড়িয়া এলাকার হাতেম আলীে ছেলে জুয়েল অপর এক আরোহী সহ মোটরসাইকল চালিয়ে ভূরুঙ্গামারী থেকে বাড়ির দিকে ফিরছিল। সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষী মোড়ে একটি ইট বোঝাই ট্রলিকে অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সামনে পড়ে যায়। এতে জুয়েল রানা ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ভূরুঙ্গামারী থানা ওসি আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোনাহাট স্থলবন্দর সড়ক মেরামতে ব্যবহৃত খোয়া মোটরসাইকেলের চাকার নিচে পড়ায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সামনে  পড়ে যায় এবং চলন্ত ট্রলি চাপা চালক মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com