সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বিআরবি’র কর্মকর্তা নিহত

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বিআরবি’র কর্মকর্তা নিহত


মোঃ সুজন বিশ্বাস,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।


রবিবার ভোরে কুষ্টিয়া ঝিনাইদহ মহা সড়কের কুমারগাড়া বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে বেপরোয়াগামী মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নিহত হয়েছেন। তিনি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এবং কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। প্রতিদিনের ন্যায় আজ সকালেও হাঁটতে বের হয়েছিলেন। হাঁটতে হাঁটতে বিআরবি’র  সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়াগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান। এ সময় মাইক্রোবাসটি নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে মাইক্রোবাসকে ধরে ফেলে। পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আমরা লাশ মর্গে প্রেরণ করেছি তবে আটককৃত মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়ির অধীনে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com