সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিলেট সড়কের মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান

কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিলেট সড়কের মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান

 উৎফল বড়ুয়া, সিলেট:


সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার। আর ঈদ পরবর্তী কঠোর লকডাউনের তৃতীয় দিন। আগের দুইদিন সিলেটে লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মাঠে বেশ কঠোরই ছিল।

প্রশাসনের কঠোরতায় প্রয়োজন ছাড়া খুব বেশি মানুষ বের হননি রাস্তায়। কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারে রাস্তায় যানবাহন চলাচল ও জনসমাগম বেশি হবে- এমনটা ভেবেছিলেন সবাই। কিন্তু সড়কের মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান ও তল্লাশির কারণে রবিবারও সিলেটের রাজপথ ছিল অনেকটা যান ও জনশূণ্য।

সকাল থেকে নগরীর ৪৬টি চেকপোস্টে অবস্থান নেয় পুলিশ। এছাড়া নগরীর প্রবেশদ্বার কুমারগাঁও তেমুখী, বিমানবন্দর সড়ক, আবদুস সামাদ আজাদ চত্বর (চন্ডিপুল), হুমায়ূন রশিদ চত্বর ও টিলাগড় এলাকায়ও চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টগুলোতে পুলিশ রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন আটকে যাত্রীদের বাইরে বের হওয়ার কারণ জানতে চায়। সদুত্তর না পেলে ফিরিয়ে দিয়েছে সংশ্লিষ্ট যাত্রীদের। এছাড়া যেসব যানবাহনের কাগজপত্র সাথে ছিল না তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। পুলিশ ছাড়াও মাঠে র্যাব ও সেনাবাহিনী লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এছাড়া জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা, প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এদিকে, সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সবধরণের ব্যবসা প্রতিষ্টান ও অফিস বন্ধ রয়েছে। সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলছে। নগরের সবকটি শপিংমল লকডাউনের নির্দেশনা মেনে বন্ধ রেখেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com