ইয়াছিন মোল্লা, নারায়ণগঞ্জ (সোনারগাঁ)।
নারায়ণগঞ্জ,সোনারগাঁয়ে কিছু থামানো যাচ্ছে না করোনা পরিস্থিতি।সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও হুহু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ।গত কয়েকদিন পরপর দুইদিন শতভাগ করোনা পজেটিভ আসে, এর পর মাঝখানে একদিন কিছুটা কমলে আজ আবার শতভাগ করোনা পজেটিভ আসে।এতে সাধারণ মানুষের মধ্যে কোনো ভয় বা আতংক কিছু চেখে পরছে না।একদিকে প্রশাসনের নজরদারি অন্যদিকে সাধারণ মানুষের সামাজিক দূরত্ব ও মাস্ক না পড়ার প্রবণতার মধ্যেই করোনা শনাক্তের হার আজ ২৪ জনে ২৪ জন আসে।বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে চায়ের দোকানে সাধারণ মানুষের উপচে পড়া ভীড়।সোনারগাঁয়ে যে করোনা শনাক্তের হার শতভাগ এতে যেনো কিছুই যায় আসে না সাধারণ মানুষের। যানচলাচল স্বাভাবিক থাকলেও অনেকেই রাস্তায় বের হতে দেখা গেছে।
উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও ভূমি অফিসার মোস্তফা মুন্না কঠোর পরিশ্রম করে যাচ্ছে সাধারণ মানুষকে বিধিনিষেধ মানাতে।তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে যানচলাচল স্বাভাবিক রাখতে ও জনসমাগম এড়িয়ে চলতে মানুষকে বাধ্য করছেন।এবং বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে শান্তির ব্যবস্থা করছেন। এতে করেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না।
এভাবে চলতে থাকলে সোনারগাঁয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply