মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লক্ষ্মীপুরে ঢিমেতালে চলছে কঠোর লকডাউন!

লক্ষ্মীপুরে ঢিমেতালে চলছে কঠোর লকডাউন!

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ

কঠোর বিধিনিষেধের মধ্যেও লক্ষ্মীপুরে চলছে যানবাহন। ছোটখাটো পিকআপ, ভ্যান, অটো, সিএনজি, রিকশা, ব্যাটারি রিকশা ইত্যাদি যানবাহন পুলিশ রাস্তায় থাকা সত্ত্বেও ধাবড়িয়ে বেড়াচ্ছে সড়ক।
মাঝেমধ্যে সেনাবাহিনীর গাড়ি দেখা গেলে দু-একটা গাড়ি  এদিক-সেদিক ঢুকে পড়ে। সেনাবাহিনীর গাড়ি চলে গেলে আবার তারা সড়কে সরব হয়।কোভিড-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত ১৪ দিন কঠোর লকডাউনের আদলে বিধিনিষেধের তৃতীয় দিন রোববার লক্ষ্মীপুরে ঢিমেতালে পালন করা হয়েছে।
সকাল থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী পরিবহনের বাস চলাচল না করলেও শহরের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে ছোট-বড় অটোরিকশা ও পিকআপ ভ্যান চলাচল করতে দেখা গেছে। তবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।
এদিকে জনগণকে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে ও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হ্যান্ড মাইকে প্রচারণা চালাচ্ছেন র‌্যাব-১১ সদস্যরা। বিধিনিষেধের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষেরা।
জেলা শহরের অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান ছিল বন্ধ। সরকারি বেসরকারি ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকলেও লেনদেন তেমন একটা হয়নি। সকাল থেকে মজুচৌধুরী হাট ফেরিঘাট ও বাস টার্মিনালগুলোয় যাত্রীদের আনাগোনা দেখা গেলেও কোনো যাত্রীবাহী বাস ও লঞ্চ ছেড়ে যায়নি।
জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে কয়েকটি টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com