মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারত থেকে ট্রেনে ২০০ মেট্রিক টন অক্সিজেন বেনাপোল স্টেশনে প্রবেশ

ভারত থেকে ট্রেনে ২০০ মেট্রিক টন অক্সিজেন বেনাপোল স্টেশনে প্রবেশ


মোঃনয়ন সরদার শার্শা উপজেলা প্রতিনিধি :


পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে দফতরের আওতায় ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস নামে একটি ট্রেনে বেনাপোল বন্দর  দিয়ে ২০০ মেট্রিকটন অক্সিজেন বাংলাদেশ প্রবেশ করেছে।

শনিবার (২৪ জুলাই) রাত ১১ টার সময়  অক্সিজেন বাহি ট্রেনটি ভারতের জামসেদপুর থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। লিন্ডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এ অক্সিজেন আমদানি করেছে।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড কোম্পানির প্রতিনিধি শুভ জানান, ভারতে করোনা পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় সে দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশে অক্সিজেন সরবরাহ শুরু করেছে। তার ধারাবাহিকতায় আজ প্রথম “অক্সিজেন এক্সপ্রেস” নামে একটি ট্রেনের ১০ টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে পৌঁছে। এ অক্সিজেন বাহি ট্রেনটি ভারতের জামসেদপুর থেকে বাংলাদেশে এসেছে। এটি দ্রুত খালাস নিয়ে রাতেই সিরাজগঞ্জের উদ্দেশ্য রওনা হবে।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে স্থলপথের পাশাপাশি পাল্লা দিয়ে রেলপথেও পণ্য আমদানি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ “অক্সিজেন এক্সপ্রেস” নামে একটি  ট্রেনে অক্সিজেন আমদানির মধ্যে রেলক্ষাত আরো এক ধাপ এগিয়ে গেলো। এ অক্সিজেন বাহি ট্রেনটি রাতেই কাগজপত্রে আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর (পশ্চিম) সদা নন্দপুর স্টেশনে ভোর ৫ টার দিকে পৌছাবে। এ অক্সিজেন খালাস করে সেখান থেকে পুনরায় ঢাকার দিকে নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com