মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে পুরাদমে আমনের আবাদ শুরু হয়েছে

পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে পুরাদমে আমনের আবাদ শুরু হয়েছে


ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। 

পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমনের আবাদ পুরাদমে শুরু হয়েছে।খামারে আমনের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পরিচালক চারা রোপনে সার্বক্ষণিক  তদারকি করছেন। খামার সূত্রে জানা গেছে, চলতি আমন   মৌসুমে খামারে  ৫৮  একর জমিতে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে বিনা ধান ২৩-২৫ একর,  ব্রি ধান-৩০,১৪  একর,ব্রি-ধান ৭৩-১২ একর,  ও ব্রি-ধান ৭৮-৭ একর। আমন আবাদের জন্য ২ একর জমিতে বীজতলা করা হয়েছে। উপকূলের  প্রতিকুল পরিবেশে এ খামার অবস্থিত। লবণাক্ত এলাকায়  হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ  মো:হারুন   জানান,আবহাওয়া ভালো থাকায় রোপা আমনের আবাদ পুরাদমে এগিয়ে যাচ্ছে ।আগামী ১৫ দিনের মধ্যে ধানের রোপনের কাজ শেষ হতে পারে।কপোতাক্ষ নদের পাশে ও লবণাক্ত এলাকায়  হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়।এ খামারের আবাদ কিছুটা প্রকৃতির উপর নির্ভর করে।তাছাড়া   পাশের  ইট ভাটার ধোয়া ও ছাই উড়ে পড়ায় খামারের ধানের ক্ষতি হচ্ছে ।প্রাকৃতিক কোন দূযোগ না হলে খামারে  উৎপাদিত ধানের  ফলন থেকে বীজ তৈরীর লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com