মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের কালকিনিতে খোলা বাজারে ৩০ টাকা মূল্যে চাল ও ১৮ টাকা মূল্যে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

মাদারীপুরের কালকিনিতে খোলা বাজারে ৩০ টাকা মূল্যে চাল ও ১৮ টাকা মূল্যে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুরের কালকিনিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৫ জুলাই) সকালে কালকিনি উপজেলা সাব-রেজিষ্টার অফিসের সামনের একটি ডিলার পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।  মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার কর্তৃক আরোপিত চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ওএমএস এর এ কার্যক্রম চালু করা হয়েছে। উক্ত কার্যক্রমের উদ্বোধন কালে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সরকারের দেয়া বিধিনিষেধ পালনে সচেষ্ট হতে আহ্বান জানান।
ওএমএস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খাইরুল আলম সুমন,জেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার ,কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ মমরাজ হোসেন কুদ্দুছ,উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম কিরন, ডিলার দুলাল বেপারী প্রমুখ।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান,এ কর্মসূচির আওতায়  কালকিনি পৌরসভার মোট ৬টি পয়েন্টে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রতিকেজি চাল ৩০ টাকা দরে ও আটা ১৮ টাকা দরে বিক্রি করা হবে। এসময় জনসাধারনকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com