মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন পনের জন। সুস্থ হয়েছেন ২২৭জন।
রোববার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ১৭০১ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৪১ দশমিক ২ শতাংশ। বিদেশগামী ১৪৪ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ নয় হাজার ৩৮৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ সাত হাজার ১৩১ জনের। এর মধ্যে ২৩ হাজার ৮৩০জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১৯জন। আর মারা গেছেন ৬৬২ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার পাঁচজন, নাঙ্গলকোট দুজন,চান্দিনায় একজন, লালমাই একজন, মুরাদনগর উপজেলায় একজন, মনোহরগঞ্জ দুজন, তিতাস, বরুড়া ও বুড়িচং উপজেলার একজন করে বাসিন্দা।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২২৮ জন, আদর্শ সদরের সাতজন, সদর দক্ষিন সাতজন, বুড়িচং ৫২জন, বি-পাড়া ৩৩ জন, চান্দিনা ২৮জন, চৌদ্দগ্রাম ৪৭জন, দেবিদ্বার ১২জন, দাউদকান্দি পাঁচজন, লাকসাম তিনজন, লালমাই ৪৬জন, নাঙ্গলকোট ২৩জন, বরুড়া ৩৩জন, মনোহরগঞ্জ ৩৭জন, মুরাদনগরের ৪৪জন, মেঘনা নয়জন, তিতাস চারজন ও হোমনা ২৫জন।
Leave a Reply