মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোজাহিদ উদ্দিন আহমদ (৮০) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি-রাজিউন)। শনিবার (২৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের বাসিন্দা মৃত মনসুর আলীর ছেলে।
আজ ২৫ জুলাই রবিবার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাহিদ উদ্দিন আহমদ কে উপজেলা প্রশাসন তাহিরপুর ও তাহিরপুর  থানা পুলিশ কর্তৃক সরকারি নিয়ম অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাজা শেষে  বাদাঘাট কবরস্থানে তাকে দাফন করা হয়। 
জনাব মোজাহিদ উদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৫ নং সেক্টরের আওতায় সুনামগঞ্জ অঞ্চলের টেকেরঘাট সাব-সেক্টরের কমান্ডার হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর নেতৃত্ব প্রদান করেন। যুদ্ধাহত জাতির এ অন্যতম শ্রেষ্ঠ সন্তান একাধিকবার তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং পরবর্তীতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি যুদ্ধ পরবর্তী সময়ে জাতি গঠনে, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এবং মুক্তিযোদ্ধাগণের বিভিন্ন অধিকার আদায়ে ব্যাপক ভূমিকা পালন করেন।

জাতির এ মহান সন্তান মৃত্যুকালে ০২ পুত্র ও ০৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগন গভীর শোক প্রকাশ করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com