মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধরী তপুর মমতাময়ী মা ও চট্টগ্রাম মিরসরাই পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রিজিয়া বেগম (৫২) আজ চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন|ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন|
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন|
বিবৃতিতে তিঁনি মরহুমার পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন|
Leave a Reply