দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে লকডাউনে নির্দিষ্ট সময়ের পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বারমারী ও কালিকাপুর বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা সরকারী নির্দেশনা না মানার অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা বলেন, বর্তমানের করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার জন্য সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। এ সময়ে অনেক ব্যবসায়ী সরকারের এই নির্দেশনা মানছেন না। যে সব ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সকলকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
Leave a Reply