শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে লকডাউনে পুলিশের চোখ এড়াতে ট্রাক করে ড্রামের ভেতর যাত্রী।

গাজীপুরে লকডাউনে পুলিশের চোখ এড়াতে ট্রাক করে ড্রামের ভেতর যাত্রী।


সুমন পাটোয়ারী ,গাজীপুর প্রতিনিধি:


কঠোর লকডাউনের বিধিনিষেধে পুলিশের চোখ এড়াতে ড্রামের ভেতর করে যাত্রী বহন করায় চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর নগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় তল্লাশি চলাকালে এই ঘটনা ধরা পড়ে।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) মো. বেলাল হোসেন বলেন, কড়া লকডাউনের সময় দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেক পোস্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চলানো চলছিল।
“ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের পিকআপে তল্লাশি চালোনার সময় ট্রাকে থাকা মাছের ড্রামের ভেতর থেকে ১০ যাত্রীকে বের করা হয়।”
বেলাল হোসেন বলেন, ট্রাক চালক অতিরিক্ত ভাড়ায় ড্রামের ভেতর রেখে তাদের ময়মনসিংহ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে এনে ছেড়ে দেওয়া হয়।

তবে চালকের বিরুদ্ধে প্রচলিত ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে সারাদেশে শুক্রবার থেকে কঠোর লকডাউন চলছে। আগামী ৫ অগাস্ট পর্যন্ত লকডাউন চলবে।
গাজীপুরের পুলিশ সুপার এসএম সফিউল্লাহ জানান, লকডেউনে গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানায় মহাসড়কে মূল চেক পয়েন্ট ১৫টি এবং বিভিন্ন মোড়ে আরও ১৫টি সহকারী চেক পয়েন্টে পুলিশ ডিউটি করছে। এছাড়া জেলা পুলিশের ১০টি মোবাইল টিম কাজ করছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. জাকির হাসান জানান, লকডাউনে মহানগর পুলিশের ১০টি চেক পয়েন্ট এবং ২৭টি মোবাইল টিম কাজ করছে। শুক্রবার সকাল থেকে রাস্তায় জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য যেকোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com