মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“কক্সবাজারের কঠোর লকডাউন বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত। “

“কক্সবাজারের কঠোর লকডাউন বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত। “


এফ.করিম,নিজস্ব প্রতিবেদক:


কক্সবাজারে ক‌ঠোর লকডাউন বাস্তবায়‌নে জনপ্র‌তি‌নি‌ধি‌দের সম্পৃক্ত ক‌রে ওয়ার্ড পর্যা‌য়ে ক‌মি‌টি করার সিদ্ধান্ত হয়েছে।
২৪ জুলাই(শনিবার) রাত আটটায় জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কমিটির সমন্বয়ক, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 রোববার থেকে রাস্তায় সব ধরনের যানবাহন চলাচলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার সিদ্ধান্ত হয়েছে সভায়। এছাড়াও জরুরী পরিষেবা ছাড়া অন্য কোনো যানবাহন রাস্তায় নামলে আটক করা হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে আইনের আওতায় আনা হবে। জেলার উপজেলা থেকে উপজেলায় যাতায়াত বন্ধ থাকবে। যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হবেন তাদের মাস্ক পরিধান বাধ্যতামূলক।
 কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হবে। লকডাউন চলাকালে জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে মাঠে থাকবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনে সাংসদ আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার করোনা প্রতিরোধ ও কন্টাক্ট ট্রেসিং কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নজিবুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, টেকনাফ পৌরসভার মেয়র নুরুল ইসলাম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জামান চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com