মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজীবপুরে করোনা আক্রান্ত হয়ে এক ইউপি সদস্যের মৃত্যু

রাজীবপুরে করোনা আক্রান্ত হয়ে এক ইউপি সদস্যের মৃত্যু

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :


কুড়িগ্রামের রাজীবপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল হক  (৫৫) নামের এক ইউপি সদস্যের  মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১ টায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরুল হক উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কীর্তনতারী গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সর্দি জ্বর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করানো হয়। করোনা টেস্টে পজিটিভ দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ রেফার্ড করে চিকিৎসকরা। পরিবারের সদস্যরা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি শনিবার দিবাগত রাতে মৃত্যু বরণ করেন।রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সারওয়ার জাহান বলেন, নুরুল হক মেম্বরকে করোনা টেস্ট করানো হয়েছিল টেস্টে তার পজেটিভ এসেছিল।আমাদের এখানে অক্সিজেন এর সুব্যবস্থা এবং করোনার উন্নত চিকিৎসা সামগ্রী নেই।তাই উনাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করা হয়েছিল।পরে শুনেছি রাতেই তিনি মৃত্যু বরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com